[email protected] সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪২, উদ্ধার মাদক ও অস্ত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৫২, তেজগাঁওয়ে ৯১, মিরপুরে ১৯৩, গুলশানে ৪১ এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।

এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ১২ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ২৯১টি ইয়াবা উদ্ধার করা হয়।

পাশাপাশি একটি শটগান, একটি প্রাইভেট কার, ১৫টি মোবাইল ফোন, এক জোড়া হ্যান্ডকাফ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ এসব আলামত উদ্ধার করা হয়। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর