প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ পিএম
রাজধানীর মহাখালী এলাকায় একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো অফিসের কাছাকাছি ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ শুরু করে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কাজ চলছে।
এসআর