[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, চরম দুর্ভোগে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৭ এএম

সংগৃহীত ছবি

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীতে দমকা হাওয়া ও বজ্রসহ মুষলধারে

 ভারী বর্ষণ শুরু হয়। এই টানা বৃষ্টির ফলে রামপুরা, মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান ও পল্টনসহ ঢাকার বিভিন্ন নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক প্রধান সড়ক ও ফুটপাতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​জলাবদ্ধতার কারণে গণপরিবহন ও রিকশা সংকটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নগরবাসী। সুযোগ বুঝে চালকেরা দ্বিগুণ বা অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে যাত্রীরা অভিযোগ করেন। এছাড়া পানির নিচে ঢাকা পড়া গর্তের কারণে যানবাহন চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ভুক্তভোগীদের মতে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য জমে পানি নিষ্কাশন পথ বন্ধ থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই বর্ষায় বারবার এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ থেকে স্থায়ী মুক্তি পেতে তারা ড্রেন ও নালা-নর্দমার নিয়মিত পরিষ্কারসহ দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর