রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।
তিনি জানান, প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে। রেলওয়ে পুলিশ সুপার বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হন।
এসআর