[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

তেজগাঁও কলেজ মসজিদে বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের বিশেষ বার্তায় জানানো হয়েছে, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় বৈঠক করছিল।

গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ২৩ জনকে হেফাজতে নেওয়া হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর