রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে অবস্থিত বহুতল অ্যাপেক্স ভবনে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভবনের তৃতীয় তলার অ্যাপেক্স শোরুম সংলগ্ন এলাকা এবং পঞ্চম ও ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও চারটি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এসআর