[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

রাজধানীতে তীব্র গ্যাস সংকট: ভোগান্তিতে সিএনজি চালক ও যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৩:৪২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর, বিমানবন্দর ও খিলক্ষেতসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস

 সংকট দেখা দিয়েছে। সিএনজি পাম্পগুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ভোর থেকে চালকদের দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে স্বাভাবিক কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি পুরো শহরের যান চলাচলেও বিঘ্ন ঘটছে।

​নিয়মিত গ্যাস না পাওয়ায় সিএনজি চালকদের আয় আশঙ্কাজনকভাবে কমে গেছে। উপার্জন বন্ধ হয়ে পড়ায় একদিকে চালকদের জন্য সংসার চালানো ও বাসা ভাড়া দেওয়া কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে সিএনজি মালিকদের দৈনিক জমা পরিশোধ করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। ফলে সার্বিক পরিস্থিতিতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট—সবাই চরম ভোগান্তির মুখে পড়েছেন।

​ফিলিং স্টেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কিছুদিন ধরে গ্যাসের সরবরাহ ও চাপে চরম অস্থিরতা চলছে। কম প্রেসারের কারণে অনেক স্টেশনের ভালভ চালু না হওয়ায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিকেলের দিকে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও মূল সরবরাহ কিছুটা মিলছে কেবল রাতের বেলাতেই।

এসআর

সম্পর্কিত খবর