রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে।
খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থলে পৌঁছে কার্গো ভিলেজে আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
তবে পাশের একটি ময়লার স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর পরিস্থিতি নিশ্চিত করতে এবং ধোঁয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ফায়ার সার্ভিস।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলো প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এসআর