[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর তহবিলের অনুদানের চেক পেলেন সংসদের ২৬ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৪:৪৬ পিএম

চেক বিতরণ করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী

জাতীয় সংসদ ভবনে কর্মরত আরবরিকালচার গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তহবিল থেকে উৎসাহমূলক আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।

তিনি কর্মচারীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার এস এম পারভেজ।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবরিকালচার গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী মো. আবু সাঈদ।

বক্তারা বলেন, কর্মচারীদের কাজের স্বীকৃতি ও তাদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ উদ্যোগের ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যম ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে এবং তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত হবেন বলে আশা প্রকাশ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর