[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মতিঝিলে গুলি করে ১৭ লাখ টাকা লুট

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৬:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিল এলাকায় এক ব্যক্তিকে গুলি করে তার কাছে থাকা প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, লোকমান (৪৫) নামে এক ব্যক্তি টাকা নিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা গুলি ছুড়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।


এ ঘটনায় লোকমানের হাত ও পায়ে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।


ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি জানান।

এসআর

সম্পর্কিত খবর