[email protected] শনিবার, ৬ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহজালালে কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুন ২০২৬ ৮:১৮ এএম

সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার শেডে

 লাগা আগুন ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনের কার্গো শেডের মালামাল রাখার স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে মাত্র ১৪ মিনিটের মাথায় অর্থাৎ রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার মাত্র ৩ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছিল।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যা নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটকে টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালাতে হয়েছিল এবং নিরাপত্তার স্বার্থে সে সময় বিমানবন্দরের সকল ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর