ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের ক্যাডেট কলেজে ভর্তির প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ক্যাডেট সুমন-সুজন একাডেমি’।
একাডেমির প্রতিষ্ঠাতা মো. শাহিদ হাসান সুমন জানান, প্রচলিত পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশ এবং চারপাশের বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার মানসিকতা গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
তাঁর মতে, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান অর্জনের মাধ্যমে যোগ্য ও সচেতন মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটির প্রচার ব্যানারে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ১৩টি অনুপ্রেরণামূলক বাণী স্থান পেয়েছে। এসব বাণীতে মেধা, অধ্যবসায়, জ্ঞান ও গুণাবলির সমন্বয়ে সফলতা অর্জনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে, কেবল মেধা নয়, কঠোর পরিশ্রমও সাফল্যের অন্যতম ভিত্তি।
স্থানীয় অভিভাবকদের প্রত্যাশা, এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগ শিক্ষার্থীদের ক্যাডেট কলেজে ভর্তির প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আরও জোরালো হবে।
এ/এইচ/টি