[email protected] মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

পঞ্চগড়ে নামতে শুরু করেছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ১২:২২ পিএম

সংগৃহীত ছবি

হিমালয়ের কোলঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। দিনে মিষ্টি

 রোদ থাকলেও সূর্য ডুবতেই হালকা কুয়াশা ও হিমেল হাওয়া শীতের আগমনী বার্তা দিচ্ছে। মাত্র এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সকালের ঘন কুয়াশাচ্ছন্ন বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

​তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের ঠান্ডা বাতাসে তাপমাত্রার পারদ কমছে। আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এসআর

সম্পর্কিত খবর