[email protected] মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

সীতাকুণ্ডে লরি চাপায় ৫ বাসযাত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ৯:০৬ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি দ্রুতগতির লরির চাপায় পাঁচজন যাত্রী নিহত এবং অন্তত চারজন

 আহত হয়েছেন।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, 'শাপলা পরিবহন'-এর একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী লরি এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সরাসরি চাপা দেয়।

​লরির চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু ঘটে।

​এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর