[email protected] শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩

মাদ্রাসা থেকে খাবার আনতে গিয়ে নিখোঁজ বোয়ালমারীর ১৫ বছরের এতিম শিক্ষার্থী


প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধী পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা মোঃ শরিফুল মোল্যা (১৫) নিখোঁজ হয়েছে।

সে মৃত আক্কাস মোল্যার ছেলে এবং মধুখালী উপজেলার মেছরদিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।

 

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শরিফুল মাদ্রাসায় থেকে পড়াশোনা করত। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার আনতে মাদ্রাসা থেকে তার লজিং বাড়ির উদ্দেশে বের হয় সে। তবে এরপর আর মাদ্রাসায় ফিরে আসেনি।

 

শরিফুলের খোঁজ না পেয়ে মাদ্রাসার শিক্ষক ও পরিবারের সদস্যরা মধুখালী ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

নিখোঁজের সময় শরিফুলের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি এবং মাথায় সাদা টুপি। তার বয়স আনুমানিক ১৫ বছর।

 

শরিফুলের বড় ভাই জানান, তাদের বাবা মারা গেছেন। ছোট ভাই শরিফুল স্বভাবগতভাবে শান্ত। গত রাত থেকে তাকে খুঁজে না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন। কেউ তার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

এ ঘটনায় মধুখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

সন্ধান চাওয়া হচ্ছে

নিখোঁজ শরিফুল মোল্যার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

 

যোগাযোগ: ০১৭৩৯-৪৯৩৭৯৬ (ভাই/অভিভাবক)

শরিফুলকে খুঁজে পেতে সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার।

এসআর

সম্পর্কিত খবর