[email protected] শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মিলল পাঁচজনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬ ১১:২৯ এএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

আগুনে রিসোর্টটির বড় অংশ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

 

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে পরে ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট কাজ করে। তাদের প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

অগ্নিকাণ্ডে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হতে ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআর

সম্পর্কিত খবর