[email protected] রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: ইনচার্জ আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬ ৯:০১ পিএম

ইনচার্জ মোহাম্মদ সুমন আটক

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুমনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগার ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের সন্ধান পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং হতাহতের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিস্তারিত এখনো জানা যায়নি।

এসআর

সম্পর্কিত খবর