গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন। আগুনের পরিস্থিতি বিবেচনায় সেখানে আরও ইউনিট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি ও ঘটনার বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
এসআর