[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

বোয়ালমারীতে তিন মাস ধরে নিখোঁজ লালন শেখ, সন্ধান চায় পরিবার

ফিরোজ মোল্যা, বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ১১:৪৭ পিএম

নিখোঁজ লালন শেখ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন লালন শেখ (পিতা মৃত নুরুল শেখ)।

উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো খোঁজ না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি লালন। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তাঁর বাবা নুরুল শেখ। তিনি জানান, দীর্ঘদিন ধরে ছেলের কোনো খোঁজ না পাওয়ায় তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

কেউ লালন শেখের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর বিষয়ে কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিকটস্থ থানায় তথ্য দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তির পরিচয়: 

নাম: লালন শেখ, পিতার নাম: মৃত নুরুল শেখ, গ্রাম: কোন্দারদিয়া পূর্বপাড়া, ইউনিয়ন: দাদপুর, উপজেলা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর। 

যোগাযোগ:
০১৭৫৯৮০২৬১১
০১৭৩৯৪৯৩৭৯৬

এসআর

সম্পর্কিত খবর