কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস প্রধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন, কমিটির সদস্য ও চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ ভুঁইয়া এবং চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. এমদাদ উল্যাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষিকা আফরোজা আক্তার ও নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে সততা ও দুর্নীতিবিরোধী সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় ইউএনও শাহাদাত হোসেন ছাত্রীদের হাতে বিভিন্ন শিক্ষামূলক বই তুলে দেন। পরে তিনি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসআর