[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে জুটের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ৯:২৫ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় একটি জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

​শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর পাগার এলাকার সোসাইটি মাঠ সংলগ্ন ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীদের টানা চেষ্টায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গুদামে সংরক্ষিত প্লাস্টিকজাতীয় পণ্য, পোশাক সামগ্রী ও পুরোনো ব্যাটারিসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

​টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি; তদন্ত সাপেক্ষে তা পরবর্তীতে নিশ্চিত করা হবে।

এসআর

সম্পর্কিত খবর