[email protected] শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬ ৩:২৫ পিএম

সংগৃহীত ছবি

নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।

ময়মনসিংহে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের বড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানটি শহরের অদূরে গন্দ্রপা বাইপাস এলাকায় অবস্থিত।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস দুপুরের দিকে আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় পৌঁছায়।

এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। এ ঘটনায় ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এসআর

সম্পর্কিত খবর