সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন লাগার খবর পাওয়া গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এসআর