[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র

 সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। ২০ সেপ্টেম্বর (রোববার) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি গন্ধমতি এলাকায় তাকে দাফন করা হয়। এর আগে সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম এবং বেলা সোয়া ১১টায় গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

​উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় জিডি করার পরদিন, ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

​হত্যাকাণ্ডের পেছনে আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) ও আনাস নামের দুই তরুণকে আটক করেছে পুলিশ ও এসআরবি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার বিস্তারিত জানাতে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর