[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

বাস বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৪ এএম

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা অভিমুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার

 বিস্তৃত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রোববার ভোর পৌনে ৬টার দিকে মেঘনা সেতুর ওপর মহাসড়কের মাঝপথে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বড় বাস বিকল হয়ে চাকা লক হয়ে যায়। এর ফলে ঢাকা অভিমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়ে ভবেরচর, ভাটেরচর ও আনারপুরাসহ বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

​ঘটনার পর থেকে দূরপাল্লার বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রেকার দিয়ে বিকল বাসটি সরানোর কাজ শুরু করে। বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে যানজটের কারণে ঢাকা অভিমুখী লেনে যানবাহন বর্তমানে ধীরগতিতে চলাচল করছে।

এসআর

সম্পর্কিত খবর