[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে ১৬টি জলকপাট উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৬ এএম

সংগৃহীত ছবি

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিলওয়ের ১৬টি

 জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, পানি দ্রুত বাড়ায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বসতবাড়ি প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট হলেও বর্তমানে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৫১ ফুট। পানি কমে ১০৫ ফুটে নেমে আসলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে। এর আগেও গত ২৯ আগস্ট পানির উচ্চতা ১০৬ দশমিক ১ ফুটে পৌঁছালে পর্যায়ক্রমে কপাটগুলো ৩ ফুট পর্যন্ত খুলে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর