[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পর পুনরায় খাতা দেখার অভিযোগ

আবু কাওছার মাখন, রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬:০৯ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার গণিত ও ইংরেজি বিষয়ের

 খাতা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পরও সেগুলো দ্বিতীয় দফায় পরীক্ষা করানোর অভিযোগ উঠেছে।

​মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে নিয়ে ওই উত্তরপত্রগুলো পুনরায় দেখানো হয়, যা বোর্ডের কর্মকর্তাদের মতে একটি নজিরবিহীন ঘটনা।

​এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিধি অনুযায়ী শিক্ষার্থীদের আবেদনকৃত খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছিল; তবে আশানুরূপ ফল না আসায় পুনরায় তা যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

​বিষয়টি অনুসন্ধানে রাতে শিক্ষাবোর্ডে সাংবাদিকরা গেলে ভেতরের কর্মকর্তা ও শিক্ষকদের অবস্থান দেখা গেলেও সংবাদকর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

​রাত ১১টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, গণিত ও ইংরেজিতে ফেলের হার বেশি থাকায় ভালোভাবে মূল্যায়নের স্বার্থেই খাতাগুলো পুনরায় দেখা দরকার মনে হয়েছে।

​পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন ও চেয়ারম্যান ডেন, বুধবারের মধ্যে নম্বর হস্তান্তরের বাধ্যবাধকতা এবং দিনে শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মব্যস্ততার কারণে রাতে এই কাজ করানো হয়েছে।

​উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ছিল ৬৩.৬৭ শতাংশ এবং ফল পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছিল ৯৮,৭১০টি আবেদন।

​তবে পুনর্নিরীক্ষণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবার খাতা মূল্যায়নের ক্ষেত্রে কোনো লিখিত নির্দেশনা বা নির্দিষ্ট নীতি অনুসরণ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়; আগামী বৃহস্পতিবার এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর