[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ৪:৪৩ পিএম

সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, সাতক্ষীরার যৌথ আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি, সামাজিক বনায়ন জোনের কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

উদ্বোধনের আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর