জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা হাসপাতাল মোড় থেকে মিছিলটি শুরু হয়।
পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মরণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে স্লোগান দেন।
পরে বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক (বিএসসি), সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এবং কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আফজাল হোসেন জুয়েল।
বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় ও জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এসআর