[email protected] রবিবার, ২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সাথে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তা

 বিকাশে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

​সভায় নারী উদ্যোক্তাদের নানা সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি নারীর অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এবং উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, এই দিকনির্দেশনা স্থানীয় নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণ আরও সুদৃঢ় করবে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ বারী, চেম্বার পরিচালক ও জেলা যুবদল সভাপতি নুরুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর