নাটোরের নলডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়েছেন। শুষ্ক মৌসুমে কৃষকেরা যাতে নির্বিঘ্নে কৃষিকাজে পানি সরবরাহ নিশ্চিত করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী বিশেষ খালকাটা কর্মসূচি হাতে নিয়েছেন।
শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে ২০২৫-২০-২৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে অগ্নিকাণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মাঝে ২৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, পৌর বিএনপি নেতা এম এ হাফিজ, জাকির হোসেন, আবু জাফর মাস্টার এবং গিয়াস উদ্দিন পাঠানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসআর