[email protected] বৃহঃস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩

শিশুদের মিড-ডে মিলের খাবারে অনিয়ম, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ১০:৩৫ এএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিল কর্মসূচির খাবার উৎপাদনে অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় মিড-ডে মিলের জন্য প্রস্তুত বনরুটি পরিবহনের সময় অভিযান চালিয়ে একটি চালান জব্দ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল ইসলাম নামে স্থানীয় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

প্রশাসনের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির জন্য নির্ধারিত স্থানে খাদ্যসামগ্রী প্রস্তুত না করে সরকারি মোড়ক ব্যবহার করে স্থানীয়ভাবে বনরুটি উৎপাদন ও সরবরাহ করা হচ্ছিল।

এ অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও আহমেদ সাদাত বলেন, সরকারি কর্মসূচির খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠানটি পৌর শহরের শিবগঞ্জ এলাকার একটি বেকারি, যেখানে দীর্ঘদিন ধরে মিড-ডে মিলের জন্য বনরুটি প্রস্তুতের কার্যক্রম চলছিল বলে অভিযোগ রয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর