[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আটক, উদ্ধার ইয়াবা ও গাঁজা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় দুই দিনের ধারাবাহিক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী এবং দুইজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের তত্ত্বাবধানে ১৬ ও ১৭ জুন উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই রুহুল আমিন, এসআই নোমান হোসেন, এসআই রুবেল সরকার, এসআই সোহেল খান ও এসআই ফাত্তার মিয়া।

 

অভিযানের সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কেশরকোর্ট এলাকার একটি হোটেলের সামনে, পালগীরি এলাকার রাজবাড়ী সামিল সংলগ্ন স্থান, কড়ইয়া ইউনিয়নের পাইট্টাইলপাড়া এলাকা, পনশাহী ইউনিয়নের বিদ্যুৎ টাওয়ারসংলগ্ন স্থান এবং কচুয়া বাজারের পৌর মার্কেট এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

 

মাদক উদ্ধারের ঘটনায় পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামী—মো. শাহ আলম ওরফে হাজী আলম এবং মো. ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, আটক সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।

 

কচুয়া থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূল এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর