[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ৮:১০ পিএম

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৩।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।

 

র‍্যাব-১৩ সূত্র জানায়, মঙ্গলবার (১৬ জুন) রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে দিনাজপুরে অবস্থানরত র‍্যাব-১৩ এর সিপিসি-১ এর একটি দল ভূল্লী থানার আওতাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার ডারারপাড় কালভার্ট সংলগ্ন ভূল্লী বাজার-ফাড়াবাড়ী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানের সময় একটি হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩২টি প্যাকেট থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা মো. খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা মো. সিরাজ মিয়া (৪০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

 

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার একেএম রেজাউল ইসলাম বাদী হয়ে ভূল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

 

পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর