[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজারে রেস্টুরেন্টে খেয়ে ৩০ পর্যটক অসুস্থ, আল-গণিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৬ ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সুপরিচিত 'আল-গণি রেস্টুরেন্ট'-এ রাতের খাবার খেয়ে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষা সফরে আসা একটি দলের অন্তত ৩০ জন পর্যটক ফুড পয়েজনিংয়ে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাতে ওই রেস্তোরাঁয় বারবিকিউ খাওয়ার পর রাত সাড়ে

 ১১টা থেকে পর্যটকরা বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন এবং শনিবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার তানবী জান্নাত।

ভুক্তভোগী পর্যটক ও শিক্ষকদের পক্ষ থেকে কক্সবাজারের রেস্তোরাঁগুলোতে নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানানোর পর, শনিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে অপরিপাটি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে আল-গণি রেস্টুরেন্টকে সতর্ক করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ প্রপার হাইজিন মেইনটেইন না করার সত্যতা মেলায় এই জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আল-গণি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে তাদের বারবিকিউ নয়, বরং সৈকত এলাকার অন্য কোনো খাবার খেয়ে পর্যটকরা অসুস্থ হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর