[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

সংবর্ধিত ৪১ এনআরবি সিআইপি

আরব আমিরাতে বিশেষ স্বীকৃতি পেল ‘দুনিয়ার গল্প’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ১০:১১ পিএম

দীর্ঘদিন পর আবারও সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসবে মিলিত হলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা।

ভেদাভেদ ভুলে সাধারণ কর্মী থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য, রাষ্ট্রদূত, ব্যবসায়ী ও পেশাজীবীদের অংশগ্রহণে মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হয় এক জমকালো আয়োজন।

অনুষ্ঠানটি মূলত ২০২৬ সালের এনআরবি সিআইপিদের সংবর্ধনা উপলক্ষে আয়োজন করা হলেও পরে তা প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজনে ব্যাপক প্রশংসা পায় সাংবাদিক ও ভ্রমণ গল্পকার কেরামত উল্লাহ বিপ্লবের ‘দুনিয়ার গল্প’। বিশেষ প্রদর্শনীর পর প্ল্যাটফর্মটিকে আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করে কৃতজ্ঞতা জানান কেরামত উল্লাহ বিপ্লব।

 

ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের অন্যতম সেরা বন্ধু দেশ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংকট নিরসনে শিগগিরই সরকারের একটি কমিটি আরব আমিরাত সফর করবে। সফরটি ডিসেম্বরেই হতে পারে বলে জানান তিনি।

প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যে দেশে বসবাস করবেন, সে দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলতে হবে। অন্যথায় শুধু ব্যক্তির নয়, দেশের সম্মানও ক্ষুণ্ন হতে পারে। একই সঙ্গে প্রবাসী কমিউনিটিকে সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

 

২০২৬ সালে বিশ্বজুড়ে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশি এনআরবি সিআইপি নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকেই ৪১ জন এই সম্মাননা অর্জন করেছেন। তাঁদের অর্জনকে উদ্‌যাপন করতেই আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের।

অনুষ্ঠানে কমিটির আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রী ড. আব্দুল্লাহ সাইদ আল কিন্ধি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. এনামুল হক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার।

এ ছাড়া বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

 

প্রকাশনা ‘প্রবাসরত্ন’ উন্মোচন

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংবর্ধিত সিআইপি ও অতিথিদের নিয়ে বিশেষ প্রকাশনা ‘প্রবাসরত্ন’-এর মোড়ক উন্মোচন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এনআরবি সিআইপি ব্যবস্থা চালু এবং প্রবাসীদের সম্মানিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে প্রকাশনায়।

সাংবাদিক শিবলী আল সাদিক প্রকাশনাটি সম্পাদনা করেছেন এবং চট্টগ্রামের সাংবাদিক এজাজ মাহমুদ সংকলন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ রুবেল। প্রবাসীদের বিভিন্ন চাওয়া-পাওয়া ও সমস্যা তুলে ধরেন তিনি।

রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জাল সনদ দিয়ে আমিরাতে প্রবেশ বা চাকরি নেওয়ার চেষ্টা করলে গুরুতর শাস্তির মুখে পড়তে হতে পারে।

 

সংবর্ধিত ৪১ এনআরবি সিআইপি

১. মোহাম্মদ রুবেল
২. ওসমান গণি আলম
৩. মোহাম্মদ মহিউদ্দিন
৪. হাজী মোহাম্মদ আবুল বাশার
৫. মো. মজিবুর রহমান
৬. মো. শামসুজ্জামান মিন্টু
৭. হাজী আব্দুল করিম
৮. মো. শফিউল আলম
৯. মোহাম্মদ সাইফুল ইসলাম
১০. মহিউদ্দীন তালুকদার
১১. মোহাম্মদ কামরুল হাসান
১২. মোহাম্মদ সিফাতউল্লাহ
১৩. ফরিদুল আলম
১৪. মো. হাসান মোরশেদ
১৫. শফিকুল ইসলাম রাহী
১৬. মো. রফিকুল ইসলাম
১৭. মাওলানা জয়নাল আবেদীন
১৮. মোহাম্মদ শহিদুল ইসলাম
১৯. ইঞ্জিনিয়ার আতিকুর রহমান
২০. মোহাম্মদ নজরুল ইসলাম
২১. ফাহিম আহমদ
২২. মোহাম্মদ আমিনুল হক
২৩. শফিকুল ইসলাম
২৪. মো. সেলিম উদ্দিন
২৫. হাজী মো. জাফর
২৬. হাজী ওসমান আলী
২৭. নুর নবী
২৮. মোহাম্মদ খালেদ
২৯. মো. আবুল হাসেম
৩০. নিজাম উদ্দীন হাসান
৩১. মোহাম্মদ সেলিম
৩২. রাশেদুল হাসান রিন্টু
৩৩. মাহাবুব আলম
৩৪. মো. আবছার উদ্দীন
৩৫. মো. ইলিয়াছ হোসাইন
৩৬. ইঞ্জিনিয়ার মঈন হোসাইন
৩৭. রুকন উদ্দিন
৩৮. শেখ আবদুল আজাদ
৩৯. মো. মনজুরুল হক চৌধুরী
৪০. মো. আল আমিন
৪১. মোহাম্মদ জুলফিকার

এস/আর

সম্পর্কিত খবর