[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

‘কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড ২০২৫’-এ ব্র্যাক ব্যাংকের স্বর্ণপদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৫ ৭:৩৯ এএম

ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্ভাবনী সেবার জন্য ‘কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড ২০২৫’-এ স্বর্ণপদক পেয়েছে ব্র্যাক ব্যাংক। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক খাত ও বাজারে প্রবেশাধিকার সহজতর করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে পরিবর্তনমূলক উদ্যোগের মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ব্যাংকটি। এই পুরস্কার প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে আর্থিক ক্ষমতায়ন বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

১৯ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘ডিস্ট্রিবিউশন’ ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং করপোরেট ইন্দ্রজিৎ সুর ও হেড এসএমই বিজনেস সাপোর্ট মহসিনুর রহমান এই সম্মানজনক স্বর্ণপদক গ্রহণ করেন।

আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি ব্যাংকিং উৎকর্ষ ও উদ্ভাবনের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে।

 

গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ট্রান্সফরমেটিভ জার্নি টুওয়ার্ডস ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন ফর দ্য আন্ডারসার্ভড পপুলেশন’ শীর্ষক উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই উদ্যোগের আওতায়—
• নারী মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য উন্নত ব্যাংকিং সুবিধা তৈরি,
• ডিজিটাল সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় আর্থিক সেবা নিশ্চিত করা,
• নারী উদ্যোক্তাদের জন্য দক্ষতা উন্নয়ন, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ করা হচ্ছে।

 

সম্মাননার অংশ হিসেবে খরাপ্রবণ এলাকায় ব্র্যাক ব্যাংকের নামে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে কোরাস, যা পরিবেশবান্ধব উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতীক।

 

কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড হলো কোরাস-ইনফোসিস ফিনাকল ব্যাংকিং ইনোভেশন অ্যাওয়ার্ডের একটি অংশ, যা ব্যাংকিং ও আর্থিক সেবায় উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়।

এই সম্মাননা ব্র্যাক ব্যাংকের আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সলিউশন তৈরির ধারাবাহিকতা এবং উদ্ভাবনী সক্ষমতাকে আরও সুসংহত করেছে।

এসআর

সম্পর্কিত খবর