[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিসিবির দায়িত্বে আসতে পারেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে ২০২৫ ৬:৪৯ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন অনেক দিন ধরেই চলছে।

এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে পারে। সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ মে) রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসভবনে বৈঠক করেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। তবে তিনি কিছু প্রশ্ন উত্থাপন করেন, যার কোনো সরাসরি জবাব ক্রীড়া উপদেষ্টা দেননি। এরপর ফারুক আহমেদ পদত্যাগের বিষয়ে ভাবনার জন্য এক-দুদিন সময় চান।

এদিকে, সরকারের পক্ষ থেকে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে আগেই তৎপরতা শুরু হয়েছিল বলে জানা গেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমিনুল ইসলাম বুলবুলের নাম সামনে এসেছে। কয়েকদিন আগে দেশে ফেরেন বুলবুল, এরপর থেকে গুঞ্জন আরও জোরালো হয়।

সূত্র বলছে, সরকার বুলবুলকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব দিতে আগ্রহী। 

এসআর

সম্পর্কিত খবর