[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ডিআরএসের সিদ্ধান্তে হাতছাড়া হাসান মাহমুদের দ্বিতীয় হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১১:২০ এএম

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাত সফরে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

সেই সাফল্যের এক টেস্ট পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি হ্যাটট্রিকের খুব কাছে পৌঁছে যান তিনি। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডিআরএসের সিদ্ধান্তে দ্বিতীয় হ্যাটট্রিকের স্বপ্ন পূরণ হয়নি তার।

 

দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশকে খুব একটা স্বস্তি দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তবে নতুন বল হাতে পাওয়ার পর ম্যাচের চিত্র পাল্টে দেন হাসান। তার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু। এতে ভেঙে যায় দুই ব্যাটারের ১০৬ রানের গুরুত্বপূর্ণ জুটি।

 

এর পরের বলেই আরেকটি সাফল্য পান বাংলাদেশের এই পেসার। তার ভেতরের দিকে ঢুকে আসা বলে ব্যাটের কানায় স্পর্শ পেয়ে বলটি চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ফলে বিদায় নিতে হয় রস্টন চেজকে। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন হাসান।

 

হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ আসে জশুয়া বিশপকে বল করার সময়। তার বিপক্ষে জোরালো এলবিডব্লিউর আবেদন করেন হাসান। আম্পায়ারও প্রথমে আউটের সিদ্ধান্ত দেন। তবে বিশপ রিভিউ নেওয়ায় বদলে যায় পরিস্থিতি। রিপ্লেতে দেখা যায়, বলটি প্যাডে লাগার আগে ব্যাটের স্পর্শ পেয়েছিল।

 

ফলে আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। একটি বলের ব্যবধানে দ্বিতীয় হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয় হাসান মাহমুদকে।

এফ/ডি

সম্পর্কিত খবর