আন্তর্জাতিক আর্চারিতে আরও একটি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
ফাইনালের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখেন বাংলাদেশের তিন আর্চার। চারটি এন্ডেই ভালো স্কোর করে শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করেন তাঁরা।
ম্যাচের প্রথম এন্ডে বাংলাদেশ সংগ্রহ করে ৫৭ পয়েন্ট। দ্বিতীয় এন্ডেও একই স্কোর ধরে রেখে এগিয়ে থাকে দলটি। এরপর তৃতীয় ও চতুর্থ এন্ডে ৫৮ পয়েন্ট করে অর্জন করে বাংলাদেশের আর্চাররা। এতে তাদের মোট স্কোর দাঁড়ায় ২৩০।
অন্যদিকে, কাজাখস্তান প্রথম এন্ডে ৫৫, দ্বিতীয় এন্ডে ৫২, তৃতীয় এন্ডে ৫৬ এবং শেষ এন্ডে ৫৭ পয়েন্ট অর্জন করে। চার এন্ড মিলিয়ে তাদের মোট সংগ্রহ ছিল ২২০ পয়েন্ট। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বাংলাদেশের মেয়েদের হাতেই ওঠে স্বর্ণপদক।
এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের আর্চারির সাফল্যের ঝুলিতে যোগ হলো আরেকটি উল্লেখযোগ্য পদক। দলের কৃতিত্বে আর্চারদের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
এসআর