ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই।
আজ বৃহস্পতিবার গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তার গেলারো বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে কঠিন লড়াইয়ে নামতে হবে লাল-সবুজের দলকে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে বাংলাদেশের একাদশ ঘোষণা করেছে বাফুফে। আগের ম্যাচের তুলনায় শুরুর একাদশে এসেছে একটি পরিবর্তন। সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকে খেলা শেখ মোরছালিনকে এবার রাখা হয়নি। তার পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন শাহরিয়ার ইমন।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও শাহরিয়ার ইমন।
এসআর