[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ ফাইনাল কাসাব্লাঙ্কায় আয়োজনের দাবি মরক্কোর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনাল ম্যাচটি মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত

 হবে বলে দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

​তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) এখন পর্যন্ত ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি। মর্যাদাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি নিজেদের দেশে আয়োজন করতে বর্তমানে স্পেন ও মরক্কোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে।

​মরক্কো ফাইনাল ম্যাচটি আয়োজনের জন্য কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বেনসলিমান অঞ্চলকে নির্ধারণ করেছে। সেখানে ১.২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে সুবিশাল ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। নির্মাণ কাজ শেষ হলে এক লাখ ১৫ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়ামে পরিণত হবে।

​২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল একটি নজিরবিহীন ও ঐতিহাসিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। শতাব্দীর এই টুর্নামেন্টটি বিশ্বের ৩টি মহাদেশের ৬টি দেশে ছড়িয়ে-ছিটিয়ে আয়োজিত হবে।

​টুর্নামেন্টের শতবর্ষপূর্তি উপলক্ষে শুরুর প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার তিন দেশ—আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে। এর পর মূল পর্বের ম্যাচগুলো যৌথভাবে আয়োজন করবে আফ্রিকা ও ইউরোপের তিন দেশ মরক্কো, পর্তুগাল এবং স্পেন। 

এসআর

সম্পর্কিত খবর