মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির ইন্টার মায়ামি ও রবার্ট লেভান্ডফস্কির
শিকাগো ফায়ারের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়েছে। বুধবার রাতে শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে রেকর্ডসংখ্যক ৬৩ হাজার ৯৪ জন দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচের ১০ম মিনিটে অ্যান্ড্রু গুটম্যান ও রবিন লডের সহায়তায় প্রথম গোল করে শিকাগো ফায়ারকে এগিয়ে দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কি, যা এমএলএসে তার ষষ্ঠ গোল।
বিরতির পর প্রথমার্ধের ১-০ ব্যবধান থেকে ম্যাচের ৪৮তম মিনিটে সমতা ফেরায় ইন্টার মায়ামি। মেসির চমৎকার ফ্রি-কিক থেকে হেডে গোল নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। এটি চলতি মৌসুমে মেসির ১৩তম অ্যাসিস্ট এবং ক্যাসেমিরোর তৃতীয় গোল। ম্যাচটি ড্র হলেও এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৯ পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইন্টার মায়ামি।
এসআর