২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল।
কোচ রবার্তো মার্তিনেসের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যমে ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হলেন ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার।
বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইউরোপের দলটি।
পর্তুগালের ঘোষিত বিশ্বকাপ দল
গোলরক্ষক:
দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ:
দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।
মিডফিল্ড ও আক্রমণভাগ:
রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।
অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা পর্তুগাল সমর্থকদের।
এসআর