[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেইমারকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ব্রাজিলের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ৭:৪৮ এএম

সংগৃহীত ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আয়োজিত এক অনুষ্ঠানে তারকাখচিত এই

 স্কোয়াড প্রকাশ করা হয়। ঘোষিত এই দলে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৩ সালের পর দীর্ঘ আড়াই বছর পর তিনি আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরলেন।

​অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে গঠিত এই দলে বড় চমক হিসেবে বাদ পড়েছেন রদ্রিগো। তবে আক্রমণভাগে তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দলে জায়গা করে নিয়েছেন এন্দ্রিক, ইগর থিয়াগো ও লুইজ হেনরিকে। আসন্ন বিশ্বকাপে 'সি' গ্রুপে থাকা সেলেসাওরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এই গ্রুপের বাকি দুটি দল হলো হাইতি ও স্কটল্যান্ড।

​গোলরক্ষক: আলিসন, এদেরসন ও ওয়েভারটন।

​রক্ষণভাগ: মার্কিনহোস, দানিলো, মাগালিয়ায়েস, ব্রেমার, অ্যালেক্স সান্দ্রো, ডি. সান্তোস, ইবানিজ, লিও পেরেইরা ও ওয়েসলি।

​মধ্যমাঠ: কাজেমিরো, দানিলো, ব্রুনো গিমারায়েস, ফাবিনহো ও পাকেতা।

​আক্রমণভাগ: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা ও রায়ান।

এসআর

সম্পর্কিত খবর