[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে দর্শক সারিতে জাইমা রহমান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিন জাতীয় দলকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পুত্রবধূ ও রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ার কিছু সময় পরই তিনি স্টেডিয়ামে পৌঁছান।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তাকে মাঠে দেখা গিয়েছিল।

তবে আগেরবার প্রেসিডেন্ট বক্সে অবস্থান করলেও এবার তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা উপভোগ করেন।


টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬০ রান।

বল হাতে বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন দুটি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

এসআর

সম্পর্কিত খবর