[email protected] বৃহঃস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন ব্রাজিলের নারী ক্রিকেটার, এক ম্যাচে ৯ উইকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৪:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল এবার ক্রিকেটেও আলোচনায়।

দেশটির এক নারী ক্রিকেটার গড়ে তুলেছেন অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড, যা পুরুষ ও নারী—দুই বিভাগের টি-টোয়েন্টি ক্রিকেটেই নজিরবিহীন।


বৃহস্পতিবার কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে খেলতে নেমে ব্রাজিলের লরা কারদোসো একাই তুলে নেন ৯টি উইকেট। মাত্র ৩ ওভার বল করে তিনি খরচ করেন ৪ রান—এমন পারফরম্যান্স এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যায়নি।


ম্যাচে প্রথমে ব্যাট করে ব্রাজিল তোলে ২০২ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে লেসোথো দল কারদোসোর তোপের মুখে দাঁড়াতেই পারেনি। মাত্র ৬.২ ওভারে ১৩ রান করে অলআউট হয়ে যায় তারা। ফলে ১৮৯ রানের বড় জয় পায় ব্রাজিল।


কারদোসোর বোলিং ছিল পুরো ম্যাচের প্রধান আকর্ষণ। দ্বিতীয় ওভারেই তিনি হ্যাটট্রিক করেন। এরপর চতুর্থ ওভারে নেন আরও চারটি উইকেট এবং শেষদিকে যোগ করেন আরও দুই উইকেট, যা তাকে এই অনন্য রেকর্ডের মালিক বানায়।


উল্লেখ্য, এই টুর্নামেন্টে ব্রাজিলের পাশাপাশি অংশ নিচ্ছে বতসোয়ানা, লেসোথো, মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী ক্রিকেট দল।

এসআর

সম্পর্কিত খবর