[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি বিসিবি প্রধান তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৪:৩২ এএম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি হস্তক্ষেপ ও নির্বাচনে কারচুপির অভিযোগে আগের কমিটি বিলুপ্ত করে জাতীয়

 ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের এই নতুন কমিটি গঠন করে।

​সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিসিবির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরী। এছাড়া দাপ্তরিক কাজ ও ব্যাংকিং লেনদেন পরিচালনার জন্য সভাপতি তামিম ইকবাল ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যানকে সিগনেটরি হিসেবে মনোনীত করা হয়েছে। অ্যাড-হক কমিটির মেয়াদ থাকবে তিন মাস, যার মূল লক্ষ্য হবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

​ততদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে সভায়। আগামী বুধবার পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে।

এসআর

সম্পর্কিত খবর