[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের উৎসবে মাতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ১০:৫৭ এএম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এক লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে

 নিল বাংলাদেশ। ৩ ম্যাচের এই সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২৭৯ রানেই সবকটি উইকেট হারায়।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে ১০০ রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। সাইফ ৩৬ রানে বিদায় নিলেও তানজিদ তামিম ক্যারিয়ারের এক অনবদ্য সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৯৮ বলে ৭টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মিডল অর্ডারে লিটন দাসের ৪১ এবং শেষ দিকে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৪৮ রানের কল্যাণে ৫ উইকেটে ২৯০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান জয়ের পথেই ছিল। তবে শেষ মুহূর্তের স্নায়ুচাপ সামলাতে না পারা এবং ক্যালকুলেটিভ ক্রিকেটের অভাবে তারা লক্ষ্য থেকে ১১ রান দূরে থাকতেই অলআউট হয়ে যায়। বিশেষ করে ডেথ ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানের ব্যাটারদের বড় শট খেলতে বাধা দেয়। ফলে শ্বাসরুদ্ধকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এসআর

সম্পর্কিত খবর