[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

বিয়ে নিয়ে ফের আলোচনায় শোয়েব মালিক, নতুন গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক মাঠের পারফরম্যান্সের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন—এমন মন্তব্য প্রায়ই শোনা যায়।

একাধিক বিয়ে ও সম্পর্কের জের ধরে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে, তার বর্তমান দাম্পত্য জীবনেও নাকি টানাপোড়েন চলছে। ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ-কে বিয়ে করার পর এখন সেই সম্পর্কও ভাঙনের মুখে—এমন দাবি উঠেছে বিভিন্ন প্রতিবেদনে। যদিও এ বিষয়ে মালিক বা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নতুন করে আরও একটি আলোচনার জন্ম দিয়েছে আরেকটি গুঞ্জন। শোনা যাচ্ছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের আরেক অভিনেত্রী ভানিজা সাত্তার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন মালিক। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।
শোয়েব মালিকের ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায়, ২০০২ সালে তিনি প্রথম বিয়ে করেন ভারতের হায়দরাবাদের বাসিন্দা আয়েশা সিদ্দিকিকে। ২০১০ সালে সেই দাম্পত্যের ইতি টানার পর একই বছর ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা-কে বিয়ে করেন তিনি। তাদের বিয়ের অনুষ্ঠান হয় হায়দরাবাদে। ২০১৮ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় পুত্র ইজহান।
পরবর্তীতে সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর সানা জাভেদের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে জানা যায়। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সম্পর্কও এখন টালমাটাল—এমনই দাবি বিভিন্ন সূত্রের।
সব মিলিয়ে শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। যদিও এসব গুঞ্জনের বিষয়ে তার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত বিষয়গুলো অনিশ্চিতই থেকে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর